1. live@bortomansongbad.com : - : - -
  2. info@www.bortomansongbad.com : - :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

লামার কেয়াজুপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

অহিদুল ইসলাম,লামা প্রতিনিধি।।

বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার এলাকায় মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১১টার দিকে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।জানা যায়, সড়কে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ট্রাফিক পুলিশ চারটি যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করে। অভিযুক্ত যানবাহনের মধ্যে ছিল দুটি জীব গাড়ি, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।মামলার পর কয়েকজন চালক ও স্থানীয় লোকজন মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে আটক যানবাহন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ফাঁড়ির আইসি আতিকুর রহমান এবং লামা ট্রাফিক জোনের টিআই মোঃ আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।পরে গাড়ির মালিক ও চালকরা নিজেদের ভুল স্বীকার করে সরকারি ‘উপায়’ অ্যাপসের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার আশ্বাস দেন।লামা ট্রাফিকের টিআই মোঃ আশিকুর রহমান বলেন, “সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট